Facebook কোম্পানি এখন থেকে Meta| আমরা 4 জানুয়ারি, 2022-এ নতুন নাম দেখানোর জন্য আমাদের ব্যবহারের শর্তাবলী, ডেটা পলিসি এবং কুকি পলিসি আপডেট করেছি৷ আমাদের কোম্পানির নাম পরিবর্তিত হলেও, আমরা এখনও Meta-র Facebook অ্যাপ সহ একই প্রোডাক্টের অফার দিচ্ছি। আমাদের ডেটা পলিসি এবং পরিষেবার শর্তাবলী কার্যকর থাকবে এবং আমরা যেভাবে ডেটা ব্যবহার বা শেয়ার করি তার উপর এই নাম পরিবর্তন কোনো প্রভাব ফেলবে না৷ metaverse-এর জন্য আমাদের পরিকল্পনা এবং Meta সম্পর্কে আরও জানুন

পরিষেবার শর্তাবলী



Meta এমন প্রযুক্তি ও পরিষেবা তৈরি করে যা লোকজনকে একে অপরের সাথে জুড়তে, কমিউনিটি গড়ে তুলতে এবং ব্যবসা বাড়াতে সক্ষম করে। যেখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে পৃথক শর্তাবলী (এবং এই শর্তাবলী নয়) প্রযোজ্য হবে সেখানে ছাড়া, এই শর্তাবলী আপনার দ্বারা Facebook, Messenger এবং অন্যান্য প্রোডাক্ট, ফিচার, অ্যাপ, পরিষেবা, প্রযুক্তি ও আমাদের প্রদান করা সফ্টওয়্যারের (Meta প্রোডাক্ট বা প্রোডাক্ট) ব্যবহার নিয়ন্ত্রণ করবে। Meta Platforms, Inc. আপনাকে এই প্রোডাক্ট দেয়।

আমরা উল্লেখ না করলে, আপনার কাছ থেকে এই শর্তাবলীর অধীনে Facebook বা অন্যান্য প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করার জন্য কোনও চার্জ নিই না। পরিবর্তে, বিভিন্ন ব্যবসা, সংগঠন এবং অন্যান্য লোকজন আপনাকে তাদের প্রোডাক্ট ও পরিষেবার বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের পেমেন্ট করেন। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে, আপনি সম্মতি দিচ্ছেন যে আমাদের ধারণা অনুযায়ী আপনার কাছে এবং আপনার আগ্রহের সাথে প্রাসঙ্গিক হতে পারে এমন বিজ্ঞাপন আমরা আপনাকে দেখাতে পারি। আপনাকে পার্সোনালাইজ করা কোন বিজ্ঞাপন দেখাব তা নির্ধারণ করার জন্য সাহায্য পেতে আমরা আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করি।

আমরা বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার ব্যক্তিগত ডেটা বিক্রি করি না এবং আপনি আমাদের নির্দিষ্ট অনুমতি না দেওয়া পর্যন্ত এমন তথ্য যা আপনাকে সরাসরি ব্যক্তিগতভাবে শনাক্ত করে আমরা তা শেয়ার করি না (যেমন আপনার নাম, ইমেইল অ্যাড্রেস বা অন্যান্য যোগাযোগের তথ্য)। পরিবর্তে, বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনগুলো তারা কোন ধরনের দর্শকদের দেখাতে চান এমন বিষয়ে আমাদের বলতে পারেন এবং আমরা আগ্রহী হতে পারেন এমন লোকজনের কাছে সেই বিজ্ঞাপনগুলো দেখাই। আমরা বিজ্ঞাপনদাতাদের তাদের বিজ্ঞাপনের পারফরম্যান্স রিপোর্ট দিই, যা তাদেরকে তাদের কনটেন্টের সাথে লোকজন কীভাবে ইন্টারঅ্যাক্ট করছেন তা বুঝতে সাহায্য করে। Meta প্রোডাক্টের এই শর্তাবলীর অধীনে কীভাবে পার্সোনালাইজ করা বিজ্ঞাপন কাজ করে সেই সম্বন্ধে আরও জানতে নিচের 2 নং বিভাগটি দেখুন।

আমাদের প্রাইভেসি পলিসি আপনার দেখা কিছু বিজ্ঞাপন নির্ধারণ করতে আমরা কীভাবে আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ ও ব্যবহার করি এবং কীভাবে নিচে বর্ণনা করা অন্যান্য সমস্ত পরিষেবা সরবরাহ করি তা ব্যাখ্যা করে। এছাড়াও কীভাবে আমরা আপনার ডেটা ব্যবহার করি সেই সম্বন্ধে আপনার প্রাইভেসির বিকল্পগুলো রিভিউ করতে আপনি যে কোনও সময়ে প্রাসঙ্গিক Meta প্রোডাক্টটিতে আপনার সেটিংস পেজে যেতে পারেন।

1. আমরা যে পরিষেবাগুলো প্রদান করি

আমাদের লক্ষ্য হল লোকজনকে কমিউনিটি গড়ার ক্ষমতা দেওয়া এবং বিশ্বের লোকজনকে একে অপরের কাছাকাছি নিয়ে আসা। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সহায়তা করার জন্য, আমরা আপনাকে নীচে বর্ণিত প্রোডাক্ট ও পরিষেবাগুলো প্রদান করি:
আপনার একান্ত নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা সরবরাহ করতে:
Facebook-এ আপনার অভিজ্ঞতা অন্য যেকোনো ব্যক্তির থেকে আলাদা: পোস্ট, স্টোরি, ইভেন্ট,বিজ্ঞাপন এবং অন্যান্য কনটেন্ট যেগুলো আপনি Facebook নিউজ ফিডে দেখেন অথবা আমাদের ভিডিও প্ল্যাটফর্ম থেকে শুরু করে আপনি যে Facebook পেজ ফলো করেন এবং আপনি ব্যবহার করতে পারেন এমন অন্যান্য ফিচার, যেমন Facebook Marketplace এবং সার্চ। উদাহরণ, Facebook-এ আপনার অভিজ্ঞতা যাতে একান্তই নিজস্ব হয় সেই কারণে, আপনি যে সমস্ত যোগাযোগ করেন, আপনার বেছে নেওয়া পছন্দ ও সেটিংস এবং আমাদের প্রোডাক্টগুলোতে অথবা সেগুলোর বাইরে আপনি যা করেন ও শেয়ার করেন, আমরা সেই সম্বন্ধিত ডেটা ব্যবহার করি।
আপনার কাছে গুরুত্বপূর্ণ এমন লোকজন এবং সংগঠনের সাথে আপনার সংযোগ স্থাপন করি:
লোকজন, গ্রুপ, ব্যবসা, সংগঠন এবং অন্যান্য যারা আপনার ব্যবহৃত Meta প্রোডাক্ট জুড়ে আপনার কাছে গুরুত্বপূর্ণ তাদের খোঁজা এবং তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য আমরা আপনাকে সাহায্য করি। আপনাকে ও অন্যদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রেআমরা ডেটা ব্যবহার করি – উদাহরণস্বরূপ, যোগদান করা যেতে পারে এমন কোনও গ্রুপ, এমন কোনও ইভেন্ট যেখানে যাওয়া যেতে পারে, ফলো করা যায় বা সেখানে মেসেজ পাঠানোযায়এমনকোনও Facebook পেজ, এমন শো যা দেখা যেতে পারে এবং এমন লোকজন যাদের সাথে আপনি ফ্রেন্ডশিপ করতে চাইতে পারেন। সুদৃঢ় সম্পর্ক উন্নততর কমিউনিটি গড়ে তোলে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের পরিষেবা তখন বেশি কার্যকর হয় যখন লোকরা তাদের পছন্দানুযায়ী লোক, গ্রুপ এবং সংস্থার সাথে সংযুক্ত থাকে।
আপনাকে নিজেকে প্রকাশ করার এবং আপনার কাছে যা গুরুত্বপূর্ণ আপনাকে সেই বিষয়ে আলোচনা করার ক্ষমতা দিতে:
Facebook-এ নিজেকে প্রকাশ করার এবং আপনার কাছে যা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে Facebook ফ্রেন্ড, পরিবার ও অন্যদের সাথে যোগাযোগ করার অনেক উপায় আছে – উদাহরণ, Meta প্রোডাক্টে জুড়ে (আপনার সেটিংসের সাথে সামঞ্জস্য রেখে) স্ট্যাটাস আপডেট, ফটো, ভিডিও এবং স্টোরি শেয়ার করা এবং কোনো বন্ধু বা বিভিন্ন লোকজনকে মেসেজ পাঠানো, ভয়েস অথবা ভিডিও কল করা, ইভেন্ট বা গ্রুপ তৈরি করা অথবা আপনার প্রোফাইলে কনটেন্ট যোগ করা, এর পাশাপাশি আপনার কনটেন্টের সাথে অন্যরা কীভাবে যুক্ত হচ্ছেন আপনাকে সেই ইনসাইট দেখানো। লোকজন যাতে Meta প্রোডাক্টে আরও বেশি প্রকাশযোগ্য ও আকর্ষক কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পারেন, তার জন্য আমরা অগমেন্টেড রিয়েলিটি ও 360 ভিডিওর মতো প্রযুক্তি লোকজনকে ব্যবহার করতে দেওয়ার নতুন নতুন উপায় বার করেছি এবং আরও খুঁজে চলেছি।
আপনি আগ্রহী হতে পারেন এমন কনটেন্ট, প্রোডাক্ট ও পরিষেবা খুঁজতে আপনাকে সাহায্য করে:
Facebook এবং Meta-র অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করে এমন অনেক ব্যবসা ও সংস্থার দেওয়া কনটেন্ট, প্রোডাক্ট এবং পরিষেবা খুঁজে পেতে আপনাকে সাহায্য করার জন্য আমরা আপনাকে পার্সোনালাইজ করা বিজ্ঞাপন, অফার ও স্পনসর করা অন্যান্য কনটেন্ট বা বাণিজ্যিক কনটেন্ট দেখাই। নিচের 2 নং ধারাতে এই বিষয়ে আরও বিশদে ব্যাখ্যা করা হয়েছে।
আমাদের পরিষেবার সুরক্ষা, নিরাপত্তা ও অবিচ্ছেদ্যতার প্রচার করা, ক্ষতিকারক আচরণের মোকাবিলা করা এবং আমাদের কমিউনিটির ইউজারদের নিরাপদ রাখা:
লোকজন নিরাপদ ও সুরক্ষিত বোধ করলে তবেই শুধুমাত্র তারা Meta প্রোডাক্টে কমিউনিটি তৈরি করবেন| আমাদের প্রোডাক্ট এবং পরিষেবার নিরাপত্তা (উপলভ্যতা, বিশ্বাসযোগ্যতা, অবিচ্ছেদ্যতা এবং গোপনীয়তা সহ) রক্ষা করতে আমরা কঠিন পরিশ্রম করি। আমাদের প্রোডাক্টগুলোর সম্ভাব্যঅপব্যবহার, অন্যদের প্রতি ক্ষতিকারক আচরণ শনাক্ত করার জন্য এবং সম্ভাব্য লঙ্ঘনকারী কনটেন্টের ক্ষেত্রে ইউজারের করা অভিযোগের জবাব দেওয়া সহ বিভিন্নপরিস্থিতিতে আমরা যাতে আমাদের কমিউনিটিকে সমর্থন বা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারি, তার জন্য আমরা সারা বিশ্বে বিশেষভাবে নির্দিষ্ট টিম নিয়োগ করি,বাইরের সার্ভিস প্রোভাইডার ও পার্টনার এবং অন্যান্য প্রাসঙ্গিক স্বাধীন সংস্থার সাথে কাজ করি এবং উন্নত প্রযুক্তি ব্যবস্থার বিকাশ করি। আমরা এই ধরনের কনটেন্ট বা আচরণের বিষয়ে জানতে পারলে, আমাদের মূল্যায়নের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিতে পারি, এর মধ্যে যা থাকতে পারে তা হলো -নির্দিষ্ট ফিচারের অ্যাক্সেস হটানো বা সীমিত করা, কোনও অ্যাকাউন্ট বন্ধ করা, কনটেন্ট হটানোর বিষয়ে আপনাকে জানানো, সাহায্য করা অথবা আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করা। আমরা যখন কেউ আমাদের কোনও একটি প্রোডাক্ট ব্যবহার করে এর অপব্যবহার করছে বা ক্ষতিকারক আচরণ করছে এমন কিছু শনাক্ত করি অথবা Meta প্রোডাক্ট, ইউজার ও কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করার জন্য আমরা Meta-এর আওতাভুক্ত কোম্পানিরসাথে ডেটা শেয়ার করি। উদাহরণ হিসাবে, যে Meta কোম্পানিগুলো আর্থিক প্রোডাক্ট এবং পরিষেবা সরবরাহ করে, আমরা তাদের সাথে তথ্য শেয়ার করি যাতে তারা নিরাপত্তা, সুরক্ষা ও অবিচ্ছেদ্যতার প্রচার করতে এবং প্রযোজ্য আইন মেনে চলতে পারে। Metaযেখানেযুক্তিসঙ্গতভাবেবিশ্বাসকরেযেআইন দ্বারাতাকরাপ্রয়োজন বাঅনুমোদিত সেখানে আপনার কাছ থেকে সংগ্রহ করা যে কোনও তথ্য অ্যাক্সেস করতে, সংরক্ষণ করতে, ব্যবহার করতে ও শেয়ার করতে পারে। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের প্রাইভেসি পলিসি ভালো করে পড়ুন।

কিছু ক্ষেত্রে, ওভারসাইট বোর্ডতারশর্তাবলীওউপবিধি অনুযায়ী আমাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। এখানে আরও জানুন।
প্রত্যেককে নিরাপদ এবং কার্যকরী পরিষেবা দেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিকাশ করা:
লোকজন যাতে শারীরিক ক্ষমতা বা ভৌগলিক অবস্থান নির্বিশেষে আমাদের প্রোডাক্টগুলোকে সুরক্ষিতভাবে ব্যবহার করতে পারেন, তার জন্য আমরা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডেভেলপ করি - যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং সিস্টেম এবং অগমেন্টেড রিয়েলিটি। উদাহরণস্বরূপ, এমন প্রযুক্তি যা দৃষ্টিশক্তিহীন লোকজনকে Facebook বা Instagram–এ শেয়ার করা ফটো অথবা ভিডিওতে কী বা কারা আছেন তা বুঝতে সাহায্য করবে। এছাড়াও আমরা ইন্টারনেটের সীমিত অ্যাক্সেস রয়েছে এমন এলাকায় আরও বেশি লোকজনকে ইন্টারনেটের সাথে জুড়তে সাহায্য করতে অত্যাধুনিক নেটওয়ার্ক এবং যোগাযোগ প্রযুক্তি তৈরি করি। আমরা আমাদের কমিউনিটি এবং আমাদের প্রোডাক্টের অবিচ্ছেদ্যতার ক্ষতি করতে পারে এমন আপত্তিকর এবং বিপজ্জনক কার্যকলাপকে শনাক্ত করে হটানোর প্রয়োজনে আমাদের ক্ষমতাকে উন্নত করার জন্য অটোমেটেড সিস্টেম ডেভেলপ করি।
আমাদের পরিষেবা আরও উন্নত করার জন্য গবেষণার উপায়:
আমরা আমাদের প্রোডাক্টের বিকাশ, পরীক্ষা এবং উন্নত করতে গবেষণা করি। এর মধ্যে আমাদের ইউজারদের সম্বন্ধে আমাদের করা ডেটা বিশ্লেষণ এবং কীভাবে লোকজন আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন তা বোঝা অন্তর্ভুক্ত রয়েছে, উদাহরণস্বরূপ নতুন ফিচারের সমীক্ষা ও পরীক্ষা করা এবং সেগুলোর সমস্যার সমাধান পরিচালনা করা। কীভাবে আমরা আমাদের পরিষেবার উন্নয়ন এবং উন্নতি করার উদ্দেশ্যে এই গবেষণাটিকে সমর্থন করতে ডেটার ব্যবহার করি আমাদের প্রাইভেসি পলিসি তা ব্যাখ্যা করে।
Meta কোম্পানির প্রোডাক্টে অবাধ ও ধারাবাহিক অভিজ্ঞতা দিতে:
আমাদের প্রোডাক্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ এমন লোকজন, গ্রুপ, ব্যবসা, সংগঠন এবং অন্যান্যদের খুঁজে তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে সাহায্য করে। আমরা আমাদের সিস্টেমগুলোকে এমনভাবে ডিজাইন করি যাতে আপনার ব্যবহার করা বিভিন্ন Meta কোম্পানির প্রোডাক্ট-এ আপনি অবাধ ও ধারাবাহিক অভিজ্ঞতা লাভ করতে পারেন। উদাহরণস্বরূপ, Facebook-এ আপনি যে সমস্ত লোকজনের সাথে যুক্ত থাকেন তাদের সাথে Instagram বা Messenger-এ যাতে আপনি সহজে যোগাযোগ করতে পারেন তার জন্য আমরা সেই সমস্ত লোকজনের ডেটা ব্যবহার করি এবং Facebook-এ আপনি ফলো করেন এমন কোনও ব্যবসার সাথে আপনাকে Messenger-এর মাধ্যমে যোগাযোগ করতে দিই।
আমাদের পরিষেবার অ্যাক্সেস নিশ্চিত করা:
আমাদের বিশ্বব্যাপী পরিষেবা পরিচালনা করার জন্য এবং সারা বিশ্বের লোকজনের সাথে আপনাকে যোগাযোগ করতে দিতে সারা বিশ্বে, এমনকি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের বাইরেও আমাদের ডেটা সেন্টার, পার্টনার, সার্ভিস প্রোভাইডার, ভেন্ডর এবং সিস্টেমে আমাদের কনটেন্ট ও ডেটা স্থানান্তর করা, সঞ্চয় করা ও বিতরণ করার প্রয়োজন হয়। এই বিশ্বব্যাপী পরিকাঠামোর ব্যবহার প্রয়োজনীয় এবং আমাদের পরিষেবা দেওয়ার জন্য তা আবশ্যক হয়। Meta Platforms,Inc.,Meta Platforms Ireland Limited বা তার সহযোগীদের কাছে এই পরিকাঠামোটির মালিকানা থাকতে পারে, বা এদের দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হতে পারে।

2. আমাদের পরিষেবাগুলোতে কীভাবে অর্থ সংগ্রহ করা হয়

Facebook ব্যবহার করা এবং আমাদের প্রদান করা অন্যান্য সমস্ত পণ্য ও পরিষেবা ব্যবহার করার জন্য অর্থপ্রদান করার পরিবর্তে, এই শর্তাবলীর অধীনে থাকা Facebook পণ্যগুলো ব্যবহার করে আপনি সম্মতি দেন যে আমরা আপনাকে সেই সমস্ত বিজ্ঞাপন দেখাতে পারি যেগুলোর জন্য ব্যবসা ও সংস্থাগুলো Facebook কোম্পানির পণ্য ও তার বাইরের পণ্যের প্রচারের জন্য আমাদের অর্থপ্রদান করে। আপনার কাছে আরও বেশি প্রাসঙ্গিক এমন বিজ্ঞাপনগুলো দেখাতে, আমরা আপনার কার্যকলাপ ও আগ্রহ সম্পর্কিত তথ্যের মতো আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করি।
লোকজনের গোপনীয়তা রক্ষা করা আমাদের বিজ্ঞাপন সিস্টেমের ডিজাইনের মূল লক্ষ্য। এর মানে হল আপনি কে বিজ্ঞাপনদাতাকে তা না জানিয়েই আমরা আপনাকে প্রাসঙ্গিক ও উপযোগী বিজ্ঞাপনগুলো দেখাতে পারি। আমরা আপনার ব্যক্তিগত ডেটা বিক্রি করি না। আমরা বিজ্ঞাপনদাতাদের তাদের ব্যবসায়িক লক্ষ্য এবং তাদের বিজ্ঞাপনগুলো তারা কোন ধরনের দর্শকদের দেখাতে চান এই সমস্ত বিষয়ে আমাদের জানানোর অনুমতি দিই (উদাহরণস্বরূপ, 18-35 বছর বয়সী যে সমস্ত লোকজন সাইকেল চালানো পছন্দ করেন)। আমরা তখন আগ্রহী হতে পারেন এমন লোকজনের কাছে তাদের বিজ্ঞাপন দেখাই।
এছাড়াও আমরা বিজ্ঞাপনদাতাদের Facebook-এর ভিতরে ও বাইরে তাদের সামগ্রীর সাথে লোকজন কীভাবে যোগাযোগ করেন সেই বিষয়ে তাদের বুঝতে সাহায্য করতে তাদের বিজ্ঞাপনের কার্যক্ষমতার সম্বন্ধে রিপোর্ট সরবরাহ করি। উদাহরণস্বরূপ, আমরা বিজ্ঞাপনদাতাদেরকে তাদের দর্শকদের ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য সাধারণ জনসংখ্যাতত্ত্ব ও আগ্রহের তথ্য প্রদান করে থাকি (যেমন, মাদ্রিদে বসবাসকারী ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পছন্দ করেন 25 থেকে 34 বছর বয়সী এমন একজন মহিলা একটি বিজ্ঞাপন দেখেছেন)। আপনি আমাদের নির্দিষ্ট অনুমতি না দেওয়া পর্যন্ত এমন তথ্য যা আপনাকে সরাসরি ব্যক্তিগতভাবে শনাক্ত করে আমরা তা শেয়ার করি না (আপনার নাম বা ইমেল ঠিকানার মতো যে তথ্য আপনার সাথে যোগাযোগ করতে বা আপনার পরিচয় শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে)। Facebook বিজ্ঞাপন কীভাবে কাজ করে সেই সম্বন্ধে এখানে আরও জানুন।
উপরে বর্ণিত পরিষেবাগুলো আপনাকে প্রদান করতে আমরা আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ ও ব্যবহার করি। কীভাবে আমরা আপনার ডেটা সংগ্রহ ও ব্যবহার করি সেই সম্বন্ধে আপনি আমাদের ডেটা নীতি থেকে জানতে পারেন। আপনি কী ধরণের বিজ্ঞাপন ও বিজ্ঞাপনদাতাদের দেখবেন এবং আমরা আপনাকে কোন ধরণের বিজ্ঞাপন দেখাব তা নির্ধারণ করতে আমরা যে ধরণের তথ্য ব্যবহার করি তাতে আপনার নিয়ন্ত্রণ আছে। আরও জানুন|

3. Facebook ও আমাদের কমিউনিটির প্রতি আপনার প্রতিশ্রুতি

আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করতে আমরা আপনাকে এবং অন্যদের এই পরিষেবাগুলো দেই। বিনিময়ে, আপনাকে নীচের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে:
1. কারা Facebook ব্যবহার করতে পারে
লোকজন যখন তাদের মতামত ও কার্যকলাপ সমর্থন করেন, তখন আমাদের কমিউনিটি নিরাপদ এবং আরও বেশি দায়িত্বপূর্ণ হয়। এই কারণে আপনি অবশ্যই:
  • দৈনন্দিন জীবনে আপনি যে নাম ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টেও সেই একই নাম দেবেন।
  • নিজের সম্বন্ধে সঠিক তথ্য দেবেন।
  • শুধুমাত্র একটি অ্যাকাউন্ট (আপনার নিজের) তৈরি করবেন এবং ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করবেন।
  • আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না, অন্যদের আপনার Facebook অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবেন না বা (আমাদের অনুমতি ছাড়া) অন্য কারও কাছে আপনার অ্যাকাউন্ট হস্তান্তর করবেন না।
আমরা আরও ব্যাপকভাবে সকলের কাছে Facebook -কে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তবে এই ক্ষেত্রে আপনি Facebook ব্যবহার করতে পারবেন না যদি:
  • আপনার বয়স 13 বছরের কম হয়।
  • আপনি যৌন অপরাধী হিসাবে দন্ডিত হন|
  • আপনি আপনার Facebook ব্যবহার করার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের শর্তাবলী বা কমিউনিটি স্ট্যান্ডার্ড বা অন্য শর্তাবলী ও নীতিমালা লঙ্ঘন করার কারণে আমরা যদি আগে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে থাকি। আমাদের শর্তাবলী, কমিউনিটি স্ট্যান্ডার্ড বা অন্যান্য শর্তাবলীবানীতি লঙ্ঘনের কারণে আমরা আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করলে, আপনি আমাদের অনুমতি ছাড়া অন্য কোনও অ্যাকাউন্ট তৈরি না করতেসম্মত হন। আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে নতুন অ্যাকাউন্ট তৈরি করার অনুমতিদেওয়া হলে তার মানে এই নয় বা এতেএমনটা বোঝানো হয় না যে শাস্তিমূলক পদক্ষেপটি ভুল ছিল বা কোনও কারণ ছাড়াই তা নেওয়া হয়েছিল।
  • প্রযোজ্য আইন অনুযায়ী আমাদের প্রোডাক্ট, পরিষেবা বা সফ্টওয়্যার ব্যবহার করা আপনার জন্য নিষিদ্ধ করা হলে৷
2. Meta প্রোডাক্টে আপনি যা শেয়ার করতে এবং যা করতে পারেন
আমরা চাই লোকজন নিজেদের প্রকাশ করার জন্য এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ এমন কনটেন্ট শেয়ার করার জন্য Meta প্রোডাক্ট ব্যবহার করুন, তবে এর ফলে যেন আমাদের কমিউনিটির অবিচ্ছেদ্যতা বা অন্যদের কল্যাণ ও নিরাপত্তার ক্ষতি না হয়। তাই আপনি নিচে বর্ণনা করা আচরণ করবেন না বলে সম্মত হচ্ছেন (অথবা অন্যদের তা করতে সুবিধা করে দেবেন না বা সমর্থন করবেন না):
  1. আপনি আমাদের প্রোডাক্ট নিম্নলিখিত কোনও কাজ করতে বা এমন কোনও কিছু শেয়ার করতে ব্যবহার করবেন না:
    • আপনি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করলে যে শর্তাবলী, কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং অন্যান্য শর্তাবলী ও নীতি প্রযোজ্য হয়, তা লঙ্ঘন বা ভঙ্গ করা।
    • যা বেআইনি, বিভ্রান্তিকর, বৈষম্যমূলক বা প্রতারণামূলক (বা কাউকে এই ভাবে আমাদের প্রোডাক্ট ব্যবহারের জন্য সাহায্য করা)।
    • যা আপনার নিজস্ব নয় বা শেয়ার করার প্রয়োজনীয় অধিকার নেই।
    • যদি না প্রযোজ্য আইনের অধীনে কোনও ব্যতিক্রম বা সীমাবদ্ধতা প্রয়োগ হয়, তবে কারও মেধাসম্পত্তির অধিকার (যেমন অন্যের কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করে অথবা জাল বা পাইরেটেড জিনিস বিতরণ বা বিক্রি করে) সহ যা অন্য কারও অধিকার লঙ্ঘন করে বা ভঙ্গ করে।
  2. আপনি ভাইরাস বা ক্ষতিকারক কোড আপলোড করবেন না,স্প্যাম পাঠাতে পরিষেবা ব্যবহার করবেন না বা এমন কোনও কাজ করবেন না যা আমাদের পরিষেবা,সিস্টেম বা প্রোডাক্টগুলোকে সঠিকভাবে কাজ করা বা উপস্থিত হওয়ার ক্ষমতা বা সেগুলোর অবিচ্ছেদ্যতা,পরিচালনাকে বন্ধ করতে, অতিরিক্ত বোঝা চাপাতে,বাধা দিতে বা তার ক্ষতি করতে পারে।
  3. অটোমেটেড পদ্ধতিতে (আগে থেকে আমাদের অনুমতি ছাড়া) আমাদের প্রোডাক্টের ডেটা অ্যাক্সেস বা সংগ্রহ করতে পারবেন না অথবা যে ডেটা আপনার অ্যাক্সেস করার অনুমতি নেই সেই ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করতে পারবেন না|
  4. প্রোডাক্টের ইউজারনেম বা পাসওয়ার্ড চাইতে, সংগ্রহ করতে বা প্রক্সি করতে পারবেন না অথবা অনুপযুক্তভাবে টোকেন অ্যাক্সেস করতে পারবেন না।
  5. প্ল্যাটফর্মের শর্তাবলীতে যা দেওয়া আছে তা বাদে, আপনি আমাদের থেকে বা আমাদের পরিষেবা থেকে নেওয়া কোনও ডেটা বিক্রি করতে, তারলাইসেন্স দিতে বা তাকিনতে পারবেন না।
  6. আপনি কোনও রিপোর্টিং, ফ্ল্যাগিং, বিবাদ বা আবেদনের চ্যানেলের অপব্যবহার করবেন না, যেমন প্রতারণামূলক, অনুরূপ বা ভিত্তিহীন রিপোর্ট বা আবেদন করা।
যা এই বিধানগুলো লঙ্ঘন করে আমরা এমন কনটেন্টর অ্যাক্সেস মুছতে অথবা সীমিত করতে পারি। বিভাগ নং 4.B অনুসারে এই বিধানগুলো লঙ্ঘন করে এমন আচরণের জন্য আমরা আপনার অ্যাকাউন্টটিকে স্থগিত বা বন্ধও করতে পারি।
আমরা যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করার জন্য আপনি যে কনটেন্টটি শেয়ার করেছেন তা সরিয়ে দিই তাহলে আমরা আপনাকে তা জানাব এবং আপনি আরেকটি পর্যালোচনার অনুরোধ করতে পারবেন এমন কোনো বিকল্পের ব্যাখ্যা প্রদান করব, যদি না আপনি গুরুতরভাবে বা বারবার এই শর্তাবলী লঙ্ঘন করেন অথবা যদি তা করলে আমাদের বা অন্যদের আইনি দায়বদ্ধতার সম্ভাবনা বাড়িয়ে দেয়; আমাদের ইউজার কমিউনিটির ক্ষতি করতে পারে; আমাদের যেকোনো পরিষেবা, সিস্টেম বা প্রোডাক্টের অবিচ্ছেদ্যতা বা পরিচালনার ক্ষেত্রে বিপন্ন করে অথবা হস্তক্ষেপ করতে পারে; যেখানে আমাদের প্রযুক্তিগত সীমিত করণের কারণে সীমাবদ্ধ করা হয় অথবা যেখানে আইনি কারণে আমাদের তা করতে নিষেধ করা হয়। অ্যাকাউন্ট স্থগিত করা বা বন্ধ করার বিষয়ে তথ্য পেতে, নিচের 4.B নং ধারা দেখুন।
আমাদের কমিউনিটির সমর্থনে সাহায্য করার জন্য, আমরা আপনাকে এমন কনটেন্ট অথবা আচরণের বিরুদ্ধে অভিযোগ করতে উৎসাহিত করি, যা আপনার বিশ্বাস অনুযায়ী আপনার অধিকার (মেধা সম্পত্তি অধিকার সহ) বা আমাদের শর্তাবলী ও নীতি লঙ্ঘন করে|
এছাড়াও আমাদের পরিষেবাগুলোর অপব্যবহার করা বা Meta-এ প্রতিকূল আইনি বা নিয়ন্ত্রক প্রভাব এড়ানো বা কমানোর জন্য যুক্তিসঙ্গত প্রয়োজন অনুসারে আমরা কনটেন্ট, ফিচার, পরিষেবা বা তথ্য অ্যাক্সেস করা সরিয়ে দিতে বা সীমিত করার সিদ্ধান্ত নিতে পারি।
3. আপনি আমাদের যে অনুমতি দেন
আমাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আপনার কাছ থেকে কিছু নির্দিষ্ট অনুমতি নেওয়া প্রয়োজন হয়:
  1. আপনার তৈরি করা এবং শেয়ার করা কনটেন্ট ব্যবহার করার অনুমতি: ফটো বা ভিডিওর মতো কিছু কনটেন্ট যা আপনি শেয়ার বা আপলোড করেন, সেগুলো মেধাসম্পত্তি আইন দ্বারা সুরক্ষিত থাকতে পারে।
    Facebook-এ এবং আপনার ব্যবহার করা Meta কোম্পানির অন্য প্রোডাক্টগুলোতে আপনার তৈরি করা ও শেয়ার করা এমন যে কোনও কনটেন্টের মেধাসম্পত্তি অধিকারের (কপিরাইট বা ট্রেডমার্কের মতো বিষয়) মালিক আপনিই থাকবেন। এই শর্তাবলীর কোনও কিছুই আপনার কাছ থেকে আপনার নিজের কনটেন্টের অধিকার কেড়ে নেয় না। আপনি আপনার ইচ্ছা মতো আপনার কনটেন্ট অন্য কারোর সাথে, যে কোনও জায়গায় শেয়ার করতে পারেন।
    তবে, আমাদের পরিষেবা দিতে, এই কনটেন্টটি ব্যবহার করার জন্য আপনাকে আমাদের কিছু আইনি অনুমতি (এটি 'লাইসেন্স' নামে পরিচিত) দিতে হয়। এটির একমাত্র উদ্দেশ্য হল উপরের 1 নং বিভাগের বর্ণনা অনুযায়ী আমাদের প্রোডাক্ট ও পরিষেবা দেওয়া এবং তা উন্নত করা।
    বিশেষ করে, আপনি যখন এমন কোনও কনটেন্ট শেয়ার, পোস্ট বা আপলোড করেন যেটি মেধাসম্পত্তি অধিকারের আওতাভুক্ত অথবা আমাদের প্রোডাক্টগুলোর সাথে সম্পর্কযুক্ত, তখন আপনি আমাদের আপনার কনটেন্টের (আপনার প্রাইভেসি এবং অ্যাপ্লিকেশন সেটিংসের সাথে সামঞ্জস্যপূর্ণ) আয়োজন, ব্যবহার, বিতরণ, পরিবর্তন, চালনা, কপি করা, প্রকাশ্যে পারফর্ম করা বা দেখানো, অনুবাদ করা এবং অনুকরণমূলক কাজ তৈরি করার জন্য একটি একচেটিয়া নয় এমন, হস্তান্তরযোগ্য, সাব-লাইসেন্স প্রদানযোগ্য, রয়্যালটি-মুক্ত এবং বিশ্বব্যাপী লাইসেন্স দেন। এর মানে, উদাহরণস্বরূপ, আপনি Facebook-এ কোনও ফটো শেয়ার করলে, আপনি আমাদের সেটি স্টোর করার, কপি করার এবং অন্যদের সাথে শেয়ার করার অনুমতি দিচ্ছেন (তবে তা আপনার সেটিংস অনুযায়ী), যেমন Meta প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইডার যারা সেই প্রোডাক্ট বা পরিষেবাগুলোকে সাপোর্ট করেন। আমাদের সিস্টেম থেকে আপনার কনটেন্ট মোছা হলে এই লাইসেন্সটিও শেষ হয়ে যাবে।
    আপনি যে কোনও সময় আপনার শেয়ার করা, পোস্ট করা এবং আপলোড করা আলাদা আলাদা কনটেন্ট মুছতে পারবেন। এছাড়াও, আপনি আপনার অ্যাকাউন্ট মুছে দিলে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা সমস্ত কনটেন্ট মুছে যাবে। কীভাবে আপনার অ্যাকাউন্ট মুছবেন সেই সম্বন্ধে আরও জানুন। একটি পেজের অ্যাডমিন হিসেবে আপনি কোনও কনটেন্ট পোস্ট করলে বা অন্য ইউজারদের সাথে একসাথে কোনও কনটেন্ট তৈরি করলে অ্যাকাউন্ট মুছে দেওয়ার পরেও সেই কনটেন্টটি নিজে থেকে মুছে যায় না, যেমন "শেয়ার করা অ্যালবাম"-এর ফটো যা অন্য অ্যালবাম সদস্যরা তখনও দেখতে পেতে পারেন।
    আমরা অ্যাকাউন্ট মোছার প্রক্রিয়া শুরু করার পরে বা কোনও কনটেন্ট মোছার অনুরোধ পাওয়ার পরে কনটেন্টটি মুছতে 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনি ট্র্যাশে কোনও কনটেন্ট পাঠালে এবং আপনি কনটেন্টটি তাড়াতাড়ি মুছতে না চাইলে মুছে ফেলার প্রক্রিয়াটি 30 দিনের মধ্যে নিজে থেকে শুরু হবে। এই ধরনের কনটেন্ট মোছার প্রক্রিয়া চলাকালীন, কনটেন্টটিকে আর অন্যান্য ইউজাররা দেখতে পাবেন না। কনটেন্টটি মোছার পরে, সেটিকে ব্যাকআপ এবং ডিসআস্টার রিকভারি সিস্টেমগুলো থেকে সরাতে আমাদের আরও 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
    নিম্নলিখিত পরিস্থিতিতে অ্যাকাউন্ট মোছার বা কনটেন্ট মোছার প্রক্রিয়া শুরু হওয়ার 90 দিনের মধ্যে কনটেন্ট মুছে দেওয়া হবে না:
    • যেখানে আপনার কনটেন্টটি এই লাইসেন্স অনুসারে অন্যরা ব্যবহার করেছেন এবং তারা সেটিকে মোছেননি (এই ক্ষেত্রে ঐ কনটেন্টটি মুছে না ফেলা পর্যন্ত এই লাইসেন্সটি কার্যকর থাকবে);
    • যেখানে আমাদের সিস্টেমগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে 90 দিনের মধ্যে মুছে ফেলা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা প্রযুক্তিগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলা সম্পূর্ণ করব; অথবা
    • যেখানে অবিলম্বে মুছে ফেলা আমাদের নিম্নলিখিত কাজ করার ক্ষমতাকে সীমাবদ্ধ করবে:
      • অবৈধ কার্যকলাপ অথবা আমাদের শর্তাবলী ও নীতি লঙ্ঘনের তদন্ত বা শনাক্ত করা (উদাহরণস্বরূপ, আমাদের প্রোডাক্ট বা সিস্টেমের অপব্যবহার শনাক্ত বা তদন্ত করা);
      • আমাদের প্রোডাক্ট, সিস্টেম, পরিষেবা, আমাদেরকর্মী এবংইউজারদেরনিরাপত্তা, অবিচ্ছেদ্যতাওসুরক্ষানিশ্চিতরাখতেএবং নিজেদের রক্ষাকরতে;
      • আর্থিক প্রোডাক্ট ও পরিষেবা সরবরাহকারী Meta কোম্পানিগুলো আইন দ্বারা প্রয়োজনীয় যে কোনও রেকর্ড রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য যে ডেটা সংরক্ষণ করে তা সহ প্রমাণ সংরক্ষণের জন্য আইনি বাধ্যবাধকতা মেনে চলতে; বা
      • বিচার বিভাগীয় বা প্রশাসনিক কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা বা কোনও সরকারি সংস্থার অনুরোধ মেনে চলা;
  2. যে ক্ষেত্রে, কনটেন্টটিকে যে উদ্দেশ্যে রাখা হয়েছে তার প্রয়োজনীয় সময়ের থেকে বেশি সময়ের জন্য রাখা হবে না (আলাদা আলাদা পরিস্থিতিতে সঠিক সময়কাল পরিবর্তিত হবে)।
    উপরের প্রতিটি ক্ষেত্রে, কনটেন্টটি সম্পূর্ণভাবে মুছে না ফেলা পর্যন্ত এই লাইসেন্সটি চালু থাকবে।
  3. আপনার নাম, প্রোফাইল ছবি এবং বিজ্ঞাপন ও স্পনসর করা বা বাণিজ্যিক কনটেন্টের সাথে আপনার করা কার্যকলাপের তথ্য ব্যবহার করার অনুমতি দেওয়া: আপনি আমাদের আপনার নাম ও প্রোফাইল ছবি এবং Facebook-এ আপনার করা কার্যকলাপের তথ্য, আপনাকে কোনও ক্ষতিপূরণ না দিয়েই, আমাদের প্রোডাক্টগুলোতে আমরা যে বিজ্ঞাপন, অফার ও অন্যান্য স্পনসর করা বা বাণিজ্যিক কনটেন্ট দেখাই তার পাশে বা সেগুলোর সম্পর্কযুক্ত কারণে ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। উদাহরণস্বরূপ, আপনি যে কোনও বিজ্ঞাপন দেওয়া ইভেন্টে আগ্রহী আছেন অথবা Facebook-এ বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের টাকা দিয়েছে এমন কোনও ব্র্যান্ডের তৈরি করা কোনও Facebook পেজ আপনি লাইক করেছেন আমরা তা আপনার Facebook ফ্রেন্ডদের দেখাতে পারি। এই ধরনের বিজ্ঞাপন এবং কনটেন্ট শুধুমাত্র তারাই দেখতে পারবেন যাদের আপনি Meta প্রোডাক্টে আপনার কার্যকলাপ দেখার অনুমতি দিয়েছেন। আপনি আপনার বিজ্ঞাপনের সেটিংস ও পছন্দ সম্পর্কে আরও জানতে পারবেন।
  4. আপনি যে সফ্টওয়্যার ব্যবহার বা ডাউনলোড করেন তা আপডেট করার অনুমতি দেওয়া: আপনি যদি আমাদের সফ্টওয়্যারটি ডাউনলোড করেন বা ব্যবহার করেন, তাহলে আপনি আমাদের যেখানে প্রযোজ্য সেখানে সফ্টওয়্যারের আপডেট ডাউনলোড এবং ইনস্টল করার অনুমতি দেন।
4. আমাদের মেধা সম্পত্তি ব্যবহারের সীমাবদ্ধতা
আপনি যদি আমাদের মেধা সম্পত্তি অধিকার অন্তর্ভুক্ত কনটেন্ট ব্যবহার করেন (যেমন, ছবি, ডিজাইন, ভিডিও, বা আমাদের প্রদান করা সাউন্ড যা আপনি Facebook-এ আপনার তৈরি অথবা শেয়ার করা কনটেন্ট যোগ করেন)যা আমাদের কাছে আছে এবং আমাদের প্রোডাক্টে উপলব্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা কনটেন্টের ক্ষেত্রে সমস্ত স্বত্ব সংরক্ষিত রাখি (কিন্তু আপনি যেটা তৈরি বা শেয়ার করেছেন তার ক্ষেত্রে নয়)। আপনি আমাদের কপিরাইট বা ট্র্রেডমার্ক (বা অন্য যে কোনো অনুরূপ চিহ্ন বা প্রতীক) শুধুমাত্র স্পষ্টভাবে আমাদের ব্র্যান্ড ব্যবহারের নির্দেশিকা অনুসারে দেওয়া অনুমতি বা আমাদের পূর্বলিখিত অনুমতি অনুযায়ী ব্যবহার করতে পারবেন। প্রযোজ্য আইনের অধীনে বা Meta বাগ বাউন্টি প্রোগ্রাম-এর সাথে সম্পর্কযুক্ত আপনার আচরণের ক্ষেত্রে প্রযোজ্য কোনো সীমাবদ্ধতা বা ব্যতিক্রম ছাড়া, আমাদের প্রোডাক্টগুলো বা সেগুলোর উপাদানগুলোর সংশোধন, অনুবাদ, উপজাত কাজ তৈরি করা, ডিকম্পাইল করা বা রিভার্স ইঞ্জিনিয়ার করা বা আমাদের সোর্স কোড এক্সট্র্যাক্ট করার চেষ্টা করার জন্য আপনাকে অবশ্যই আমাদের লিখিত অনুমতি (বা কোনও ওপেন সোর্স লাইসেন্সের আওতায় অনুমতি) নিতে হবে।

4. অতিরিক্ত ব্যবস্থা

1. আমাদের শর্তাবলীর আধুনিকীকরণ
আপনার এবং আমাদের কমিউনিটির স্বার্থে আমাদের প্রোডাক্টগুলোকে আরও ভালো করার জন্য আমাদের পরিষেবা উন্নত করতে ও নতুন ফিচার ডেভেলপ করতে আমরা কাজ করে চলেছি। ফলস্বরূপ, আমাদের পরিষেবা ও পদ্ধতিগুলোকে যথাযথভাবে প্রতিফলিত করতে, আমাদের প্রোডাক্ট ও পরিষেবাতে একটি নিরাপদ ও সুরক্ষিত অভিজ্ঞতার প্রচার করতে এবং/অথবা প্রযোজ্য আইন মেনে চলার জন্য আমাদের এই শর্তাবলী সময়ে সময়ে আপডেট করতে হতে পারে। আইনানুসারে প্রয়োজন না হওয়া অবধি, আমরা আপনাকে শর্তের পরিবর্তন সম্পর্কে জানাব এবং সেগুলি কার্যকর হওয়ার আগে পর্যালোচনা করার সুযোগ দেব। একবার কোনো পরিবর্তনের শর্তাবলী কার্যকরী হয়ে গেলে আমাদের প্রোডাক্ট ব্যবহার নিরন্তর করার জন্য আপনি সেগুলো মেনে চলতে বাধ্য থাকবেন।
আশা করি আপনি আমাদের পণ্যগুলোর ব্যবহার করা চালিয়ে যাবেন, তবে আপনি যদি আমাদের আপডেট করা শর্তাবলীর সাথে সম্মত না হন এবং আর Facebook সম্প্রদায়ের একটি অংশ না হতে চান, তাহলে যে কোনো সময়ে আপনি আপনার অ্যাকাউন্ট মুছে দিতে পারেন।
2. অ্যাকাউন্ট স্থগিত ও বন্ধ করা
আমরা Facebook-কে এমন একটি জায়গা বানাতে চাই যেখানে লোকজন নিজেদের প্রকাশ করতে এবং নিজেদের চিন্তাভাবনা ও ধারণা শেয়ার করতে স্বচ্ছন্দ ও নিরাপদ বোধ করেন।
আমরা যদি আমাদের বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিই যে, বিশেষত কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো সহ, আপনি স্পষ্টভাবে, গুরুতরভাবে বা বারবার আমাদের শর্তাবলী বা নীতিমালা লঙ্ঘন করেছেন, তাহলে আমরা Meta কোম্পানির প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্সেস করা স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারি এবং আমরা স্থায়ীভাবে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে বা মুছে দিতে পারি। এছাড়াও আপনি যদি বারবার অন্যদের মেধাসম্পত্তির অধিকার লঙ্ঘন করেন বা আইনি কারণে আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে বা মুছে দিতে পারি।
আপনার অ্যাকাউন্টটিকে নিশ্চিত না করা হলে, আপনার অ্যাকাউন্টটিকে ব্যবহার না করা হলে এবং অনেক বেশি সময়ের জন্য সেটি চালু না থাকলে বা আমরা যদি দেখতে পাই যে কেউ আপনার অনুমতি ছাড়া সেটি ব্যবহার করেছে এবং অ্যাকাউন্টটির ক্ষেত্রে আমরা আপনার মালিকানা নিশ্চিত করতে না পারলে আমরা রেজিস্ট্রেশনের পরে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে বা মুছে দিতে পারি। আমরা কীভাবে অ্যাকাউন্ট বন্ধ করি এবং মুছে দিই, সেই সম্পর্কে আরও জানুন
আমরা এই ধরনের ব্যবস্থা নিলে আপনাকে তা জানাব এবং একটি রিভিউয়ের অনুরোধ করার জন্য আপনাকে প্রয়োজনীয় যে কোনও বিকল্পের ব্যাখ্যা দেব, তবে যদি না তা করা আমাদের বা অন্যদের আইনি দায়বদ্ধতা প্রকাশ করতে পারে; আমাদের ইউজার কমিউনিটির ক্ষতি করতে পারে; আমাদের যে কোনও পরিষেবা, সিস্টেম বা প্রোডাক্টের অবিচ্ছেদ্যতা বা পরিচালনার ক্ষেত্রে সমঝোতা অথবা হস্তক্ষেপ করতে পারে; যেখানে আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সীমাবদ্ধ করা হয়; অথবা যেখানে আইনি কারণে আমাদের তা করতে নিষিদ্ধ করা হয়।
অ্যাকাউন্ট বন্ধ করা হলে কী করবেন এবং যদি মনে হয় আমরা ভুল করে আপনার অ্যাকাউন্ট বন্ধ করেছি, তাহলে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, সেই সম্পর্কে আরও জানতে পারেন।
আপনি আপনার অ্যাকাউন্টটিকে মুছে দিলে অথবা আমরা আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিলে বা মুছে দিলে, আপনার এবং আমাদের মধ্যে হওয়া একটি চুক্তিপত্র হিসাবে এই শর্তাবলী শেষ হবে, তবে নিম্নলিখিত নিয়মবিধিগুলো অপরিবর্তিত থাকবে: 3, 4.2-4.5.
3. দায়বদ্ধতার সীমা
আমরা আমাদের সাধ্য মতো সেরা প্রোডাক্ট দিতে এবং সেই প্রোডাক্ট ব্যবহারকারীদের প্রত্যেককে স্পষ্ট নির্দেশিকা দিতে কঠোর পরিশ্রম করি। তবে আমাদের প্রোডাক্টগুলোকে "যে অবস্থাতে” পাই সেইভাবেই সরবরাহ করা হয় এবং সেগুলো যে সর্বদা নিরাপদ, সুরক্ষিত, বা ত্রুটিহীন হবে আমরা তার প্রতিশ্রুতি দিতে পারি না অথবা সেগুলো যে বাধা, বিলম্ব বা অসম্পূর্ণতা ছাড়াই কাজ করবে তার প্রতিশ্রুতি দিতে পারি না। এছাড়াও আইনগতভাবে অনুমোদিত সীমা পর্যন্ত আমরা বিক্রয়যোগ্যতার অন্তর্নিহিত ওয়ারেন্টি, বিশেষ উদ্দেশ্যের জন্য যোগ্যতা, স্বত্ব এবং অলঙ্ঘনীয়তা সহ, প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত ওয়ারেন্টির দাবিত্যাগ করি। আমাদের পণ্য ব্যবহার করার সময় লোক এবং অন্য-দের আচরণ অথবা বক্তব্য আমরা নিয়ন্ত্রণ অথবা পরিচালনা করি না এবং তাদের আচরণ (অনলাইন বা অফলাইন যেখানেই হোক) অথবা তাদের শেয়ার করা কোন বিবৃতির কনটেন্ট (আপত্তিজনক, অনুপযুক্ত, অশ্লীল, বেআইনি এবং অন্যান্য আপত্তিজনক কনটেন্ট সহ)-এর জন্য আমরা দায়ী নই।
আমাদের প্রোডাক্ট থেকে কখন কী সমস্যা হতে পারে, আমরা আগে থেকে তা অনুমান করতে পারি না। ফলে, আমাদেরদায়বদ্ধতাপ্রযোজ্যআইনদ্বারাঅনুমোদিতসীমারমধ্যেইআবদ্ধথাকবেএবংআমাদেরএইধরনেরক্ষতিরসম্ভাবনারসম্পর্কেপরামর্শদেওয়াহয়েথাকলেওকোনওঅবস্থাতেইআমরাএইশর্তাবলীঅথবাMetaপ্রোডাক্টগুলো(তবেঅবহেলারকারণসহদায়বদ্ধতারকারণেএবংসেইসংক্রান্তকোনওতত্ত্বেরভিত্তিতে) থেকেতৈরিহওয়াঅথবাসেগুলোরসাথেসম্পর্কিতকোনওক্ষতি, লাভ, আয়, তথ্যবাডেটাঅথবাফলস্বরূপ,বিশেষ,পরোক্ষ,লক্ষণীয়,শাস্তিমূলকবাপ্রাসঙ্গিকক্ষতিরজন্যআপনারকাছেদায়ীথাকবনা। এই শর্তাবলী অথবা Metaপ্রোডাক্টসম্পর্কিতবাতাথেকেতৈরিহওয়াআমাদেরমোটদায়বদ্ধতা$100-এরবেশিহবেনাঅথবাগতবারোমাসেআপনিআমাদেরযেটাকাদিয়েছেনতারবেশিহবেনা।
4. বিবাদ
আমরা স্পষ্ট নিয়ম প্রদান করার চেষ্টা করি যাতে আপনার ও আমাদের মধ্যবর্তী বিবাদ সীমিত অথবা আশাজনকভাবে এড়িয়ে যাওয়া যায়। তবুও, কোনও বিবাদ তৈরি হলে, এটি কোথায় সমাধান করা যাবে এবং কোন আইন প্রযোজ্য হবে সেটি আগে জানা প্রয়োজন।
আপনি এবং Meta উভয়েই সম্মত হচ্ছেন যে আপনার Meta প্রোডাক্টগুলো অ্যাক্সেস বা ব্যবহার করা অথবা এই শর্তাবলী থেকে তৈরি হওয়া বা এর সাথে সম্পর্কযুক্ত কারণে আমাদের মধ্যে কোনও দাবি, মামলা বা বিবাদ থাকলে তা মার্কিন যুক্তরাষ্ট্রেই একচেটিয়াভাবে সমাধান করা হবে। ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট বা স্যান মাটিও কাউন্টিতে অবস্থিত কোনও স্টেট কোর্ট। এছাড়াও আপনি সম্মত হচ্ছেন যে আপনি এই ধরনের যে কোনও দাবির জন্য মামলা করার উদ্দেশ্যে এই আদালতগুলোর মধ্যে কোনও একটিতে ব্যক্তিগত বিচারের জন্য আবেদন করলে, সেক্ষেত্রে ক্যালিফোর্নিয়া রাজ্যের আইন অনুযায়ী আইনের বিধানের কোনও বিবাদ ছাড়াই এই শর্তাবলী এবং যে কোনও দাবি, মামলা বা বিবাদ পরিচালিত হবে। পূর্বোক্ত বিষয়ে কোনও পক্ষপাত করা ছাড়াই আপনি সম্মত হচ্ছেন যে, Meta তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে, আপনি যে দেশে থাকেন সেই দেশের যে কোনও উপযুক্ত আদালতে যেখানে এরকম যে কোনও দাবির বিচার করা যাবে, Meta সেখানে আপনার বিরুদ্ধে আমাদের থাকা যে কোনও দাবি, মামলা বা বিবাদ দায়ের করতে পারবে।
5. অন্যান্য
  1. আপনি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই শর্তাবলী (আগে অধিকার ও দায়িত্বের বিবৃতি নামে পরিচিত ছিল) আপনার এবং Meta Platforms, Inc.-এর মধ্যে সমগ্র চুক্তি তৈরি করে। এই শর্তাবলী আগের যে কোনো চুক্তি বাতিল করে।
  2. এছাড়াও, আমাদের প্রদান করা কিছু পণ্য অতিরিক্ত শর্তাবলী দ্বারা পরিচালিত হয়। আপনি এই প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে অতিরিক্ত শর্তাবলী উপলভ্য হবে এবং তা আপনার সাথে আমাদের চুক্তির অংশ হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি বাণিজ্যিক বা ব্যবসার উদ্দেশ্যে আমাদের প্রোডাক্টের অ্যাক্সেস করেন বা সেগুলো ব্যবহার করেন যেমন বিজ্ঞাপন কেনা, পণ্য বিক্রি করা, অ্যাপের বিকাশ করা, আপনার ব্যবসার জন্য কোনো গোষ্ঠী বা পৃষ্ঠা পরিচালনা করা বা আমাদের পরিমাপ পরিষেবা ব্যবহার করা, তাহলে আপনাকে আমাদের বাণিজ্যিক শর্তাবলী-তে সম্মত হতে হবে। আপনি যদি সঙ্গীত রয়েছে এমন কোনো কনটেন্ট পোস্ট বা শেয়ার করেন, তাহলে আপনাকে অবশ্যই আমাদের সঙ্গীত নির্দেশিকা মানতে হবে। যেখানে কোনও অতিরিক্ত শর্ত এই শর্তাবলীর সাথে সঙ্গতিপূর্ণ হবে না, সেখানে অসঙ্গতির ক্ষেত্রে অতিরিক্ত শর্তাবলী মেনে চলতে হবে|
  3. এই শর্তাবলীর কোনও অংশ কার্যকর নয় হিসাবে প্রমাণিত হলে, কার্যকর নয় এমন অংশটিকে কার্যকর করার জন্য ন্যূনতম পরিমাণে সংশোধন করা বিবেচিত হবে এবং সেটিকে কার্যকর করা না গেলে, সেটিকে বাদ দেওয়া হবে এবং বাকি অংশটি সম্পূর্ণভাবে বলবৎ ও কার্যকরী থাকবে। আমরা যদি এই শর্তাবলীর মধ্যে কোনও একটি শর্ত বলবৎ করতে অসর্মথ হই, তাহলে সেটিকে ছাড় দেওয়া হয়েছে বলে গণ্য করা হবে না। এই শর্তাবলীর যে কোনো সংশোধন অথবা ছাড় অবশ্যই আমাদের দ্বারা লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে।
  4. আমাদের সম্মতি ছাড়া এই শর্তাবলীর অধীনে আপনার কোনো অধিকার অথবা দায় কাউকে আপনি হস্তান্তর করতে পারবেন না।
  5. আপনার অ্যাকাউন্টটিকে স্মারক করা হলে, সেটিকে পরিচালনা করার জন্য আপনি কাউকে (একজন লিগ্যাসি কন্টাক্ট নামে পরিচিত) মনোনীত করতে পারবেন। আপনি আপনার সেটিংসে এটি চালু করলে, শুধুমাত্র আপনার সি কন্টাক্ট অথবা আপনি যাকে বৈধ উইল বা সমতুল্য আইনি নথিপত্রে, আপনার মৃত্যু হলে বা আপনি অক্ষম হলে আপনার কনটেন্ট প্রকাশ করতে পারবেন বলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনিই আপনার অ্যাকাউন্টটিকে স্মারক করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে সীমিত তথ্যেরপ্রকাশচাইতেপারবেন।
  6. এই শর্তাবলী তৃতীয় পক্ষের কোনও সুবিধাভোগী অধিকার দেয় না। সম্পত্তি বিক্রি, একত্রীকরণ বা অধিগ্রহণ করার ক্ষেত্রে এই শর্তাবলীর অধীনে অথবা আইন দ্বারা পরিচালিত বা অন্য কোনও কারণে, আমাদের সমস্ত অধিকার ও দায়বদ্ধতা আমরা স্বাধীনভাবে হস্তান্তর করতে পারি।
  7. কিছু পরিস্থিতিতে আমাদের আপনার অ্যাকাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে হতে পারে (উদাহরণস্বরূপ, যদি কেউ সেই ইউজারনেমটি দাবি করেন এবং তা যদি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা নামের সাথে সম্পর্কহীন বলে মনে হয়)।
  8. আমরা সর্বদা আমাদের প্রোডাক্ট ও পরিষেবার সম্বন্ধে আপনার মতামত ও অন্যান্য পরামর্শকে সম্মান জানাই। তবে আমরা আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও বাধানিষেধ বা বাধ্যবাধকতা ছাড়াই ফিডব্যাক ও অন্যান্য পরামর্শ ব্যবহার করতে পারি এবং তা গোপন রাখার জন্য আমাদের কোনও বাধ্যবাধকতা নেই।
  9. আপনাকে স্পষ্টভাবে না দেওয়া সমস্ত অধিকার আমাদের আছে।

5. অন্যান্য শর্ত ও নীতিমালা যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে

  • কমিউনিটি স্ট্যান্ডার্ড: এই নির্দেশিকাগুলো Facebook-এ আপনি যে কনটেন্ট পোস্ট করেন এবং Facebook ও অন্যান্য Meta প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত আমাদের স্ট্যান্ডার্ড বর্ণনা করে।
  • বাণিজ্যিক শর্তাবলী: এছাড়াও আপনি যদি বিজ্ঞাপন, আমাদের প্ল্যাটফর্মে কোনও অ্যাপের পরিচালনা, আমাদের পরিমাপ পরিষেবার ব্যবহার, ব্যবসার জন্য কোনও গ্রুপ বা পেজ পরিচালনা অথবা প্রোডাক্ট বা পরিষেবার বিক্রি করা সহ, কোনও বাণিজ্যিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের কনটেন্ট অ্যাক্সেস বা ব্যবহার করেন তাহলেও এই শর্তাবলী প্রযোজ্য হবে।
  • কমিউনিটির পেমেন্টের শর্তাবলী: এই শর্তাবলী Meta প্রোডাক্টে বা এর মাধ্যমে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়।
  • বাণিজ্যিক নীতি: আপনি Facebook, Instagram ও WhatsApp-এ বিক্রি করার উদ্দেশ্যে প্রোডাক্ট বা পরিষেবার অফার করলে যে নীতিগুলো প্রযোজ্য হয় এই নির্দেশিকাগুলো তা বর্ণনা করে।
  • মিউজিক সংক্রান্ত নির্দেশিকা: যে কোনও Meta প্রোডাক্টে আপনি যদি মিউজিক সহ কোনো কনটেন্ট পোস্ট বা শেয়ার করেনসেই ক্ষেত্রে যে নীতিগুলো প্রযোজ্য হয় এই নির্দেশিকাগুলো তা বর্ণনা করে।
  • বিজ্ঞাপনের নীতি: যে সমস্ত পার্টনাররা Meta প্রোডাক্টগুলোতে বিজ্ঞাপন দেন তাদের ক্ষেত্রে এই নীতিগুলো প্রযোজ্য হয় এবং Meta প্রোডাক্ট জুড়ে পার্টনাররা কোন ধরনের বিজ্ঞাপনের কনটেন্টের অনুমোদনদেনহয়তাএইনীতিগুলোউল্লেখ করে।
  • সেল্ফ-সার্ভ বিজ্ঞাপনের শর্তাবলী: আপনি যখন কোনো বিজ্ঞাপন অথবা অন্যান্য বাণিজ্যিক বিষয় অথবা স্পনসর করা কার্যকলাপ বা কনটেন্ট তৈরি করা, জমা দেওয়া বা বিতরণ করার জন্য স্ব-পরিবেশিত বিজ্ঞাপনী ইন্টারফেস ব্যবহার করেন তখন এই শর্তাবলী প্রযোজ্য হয়।
  • Facebook পেজ, গ্রুপ এবং ইভেন্ট-সংক্রান্ত নীতি: আপনি যদি Facebook পেজ, গ্রুপ বা ইভেন্ট তৈরি করেন বা পরিচালনা করেন অথবা আপনি যদি যোগাযোগ করা বা কোনো কিছুর প্রচার পরিচালনা করার জন্য Facebook ব্যবহার করেন সেক্ষেত্রে এই নির্দেশিকাগুলো প্রযোজ্য হয়।
  • Meta প্ল্যাটফর্মের নীতি: APIs, SDKs, টুল, প্লাগ ইন, কোড, প্রযুক্তি, কনটেন্ট এবং পরিষেবার সেটের ব্যবহারের ক্ষেত্রে এই শর্তাবলী প্রযোজ্য হয় যা কার্যকারিতা ডেভেলপ করতে, MetaProducts থেকে ডেটা পুনরুদ্ধার করা বা আমাদের কাছে ডেটা দিতে অন্যদের সক্ষম করে।
  • ডেভেলপারদের পেমেন্টের শর্তাবলী: এই শর্তাবলী প্রযোজ্য হয় অ্যাপ্লিকেশনের এমন ডেভেলপারদের জন্য যারা Facebook পেমেন্টস ব্যবহার করেন ।
  • Meta ব্র্যান্ড রিসোর্স: Meta-র ট্রেডমার্ক, লোগো এবং স্ক্রীনশট ব্যবহারের ক্ষেত্রে যে নীতিগুলো প্রযোজ্য হয় এই নির্দেশিকাগুলো তা বর্ণনা করে।
  • সুপারিশ সংক্রান্ত নির্দেশিকা: Facebook-এর সুপারিশ সংক্রান্ত নির্দেশিকা এবং Instagram-এর সুপারিশ সংক্রান্ত নির্দেশিকা-তে কোন কনটেন্টের সুপারিশ করা হবে এবং কোন কনটেন্টের সুপারিশ করা হবে না সেই বিষয়ে আমাদের স্ট্যান্ডার্ডের রূপরেখা দেওয়া আছে।
  • Live সংক্রান্ত নীতি: Facebook Live-এ সম্প্রচার করা সমস্ত কনটেন্টে এই নীতিমালা প্রযোজ্য হয়৷

সর্বশেষ সংশোধনের তারিখ: 26 জুলাই, 2022