BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • রোহিঙ্গা

    লাইভ, রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

    বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের, এরপর সাভারের হাসপাতালে তার হৃদপিণ্ডে একটি রিং পরানো হয়েছে। ইউক্রেন নিয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। সবশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

  • টাকা

    'আগে চাঁদা দিতে হতো একজনরে, এখন দিতে হইতেছে চার-পাঁচজনরে'

    "এখন তো আননোন (অপরিচিত) নাম্বার থেকে ফোন আসলেই ভয় লাগে। আবার কে জানি টাকা চায়!," বলছিলেন ঢাকার ব্যবসায়ী মি. ইসলাম। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকার পরও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

  • একরেম ইমামোলু

    এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বীকে গ্রেফতার দেখিয়ে পাঠানো হলো জেলে

    তুরস্কের রাষ্ট্রপতি রেচেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের প্রতিবাদে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত ঘটে।

  • ঢাকার বিভিন্ন সংবাদপত্র

    'বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ'

    সোমবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথিত প্রস্তাব, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে ছাত্রনেতাদের দাবি ও সে নিয়ে নানামুখী আলোচনার বিষয় প্রাধান্য পেয়েছে। সাথে পুলিশের বিশেষ বৈঠক এবং ঐকমত্য কমিশনে বিভিন্ন দলের সুপারিশের বিষয়ও গুরুত্ব পেয়েছে।

  • শিলংয়ে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

    শৈলশহরে হামজা-সুনীল টক্করের যে ম্যাচকে ঘিরে আকর্ষণ তুঙ্গে

    ফুটবল টিমগেম হতে পারে, তবে মঙ্গলবারের ম্যাচটাকে দু'দেশের অনেক সমর্থকই হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর মোকাবিলা হিসেবেই দেখছেন। পাশাপাশি গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে যে তীব্র উত্তেজনা চলছে, সেই রাজনীতিরও অবধারিত ছায়া পড়েছে এই ফুটবল ম্যাচের ওপর।

  • সারজিস আলম, সেনাপ্রধান ও হাসনাত আব্দুল্লাহ

    সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?

    দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই পোস্টেটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির মাঠ সব জায়গায় নানা আলোচনা চলছে। তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক নেতা সারজিস আলম। দলের কেউ কেউ সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।

  • জিএম কাদের

    জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত, বাংলাদেশে স্টারলিংকের ব্যবহার শুরু নয়ই এপ্রিল

    সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সাথে দ্বিমত সারজিস আলমের। মুক্তিযুদ্ধের সাথে ২৪ এর গণ অভ্যুত্থানকে এক কাতারে মেলাতে চায় না বিএনপি। তবে সংস্কারের ১১৩ সুপারিশে পুরোপুরি একমত জাতীয় নাগরিক পার্টি। জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত। সবশেষ খবরাখবর জানতে চোখ রাখুন বিবিসির লাইভ পাতায়...

  • দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর সেখান থেকে ধোঁয়া উড়ছে

    যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে ইসরায়েলের রকেট হামলা

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হেজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে।

  • ফ্রান্সের কোলমারে স্থানীয় বাসিন্দাদের মুরগি বিতরণের উদ্যোগ বেশ সফল- প্রতীকী ছবি।

    যে উদ্দেশ্যে বিনামূল্যে মুরগি বিতরণ করে ইউরোপের কিছু শহর

    ফ্রান্স এবং বেলজিয়ামের শহরগুলো বছরের পর বছর ধরে মুরগি বিতরণ করে চলেছে। এর প্রধান উদ্দেশ্য হলো, শহরের বাসিন্দাদের যে খাদ্য বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্যের সুহারা করা। এরপর আশ্চর্যজনক ফলাফল পাওয়া গেছে।

নির্বাচিত খবর

  • ইউনূস সাক্ষাৎকার

    একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার প্রায় সাত মাস পূরণ করতে চলেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন রাজনৈতিক দলসহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির।

  • ১৯৭২ সালে মৈত্রী চুক্তি সই করেন ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমান

    বাহাত্তরে মুজিব-ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল

    ২৫ বছর মেয়াদী চুক্তিটি ঘিরে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্ক জন্ম নিতে দেখা গিয়েছিল। বিরোধীরা একে 'গোলামী চুক্তি' বলেও আখ্যায়িত করেছিলেন। কিন্তু কী ছিল সেই চুক্তিতে? কেনই-বা চুক্তিটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল?

  • আওয়ামী লীগের ব্যানারে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়ক ফেরদৌস আহমেদ

    পাঁচই অগাস্টের পর থেকে সংকটে 'আওয়ামীপন্থি' শিল্পীরা

    শেখ হাসিনা সরকারের পতনের পর বিপদে পড়েছেন 'আওয়ামীপন্থি' হিসেবে পরিচিত অভিনয় ও গানের শিল্পীরা। কাজের সুযোগ কমে যাওয়ার অভিযোগ করেছেন তাদের কেউ কেউ। তাদেরও এখন 'আওয়ামী লীগের দোসর' হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

  • ইফতারির প্লেট

    বাঙালির ইফতারে মুখরোচক খাবারের রীতি এলো যেভাবে

    সারা বছর বাসার খাবারের তালিকায় ততোটা গুরুত্ব না পেলেও, বাংলাদেশের সব বাড়িতেই ইফতারের প্রধান আকর্ষণ নানারকম ভাজা-পোড়া খাবার। বাঙ্গালির ইফতারের প্লেটে এরকম মুখরোচক ভাজা-পোড়া খাবার জায়গা করে নিলো কীভাবে?

  • সাইকেল চালাচ্ছেন এক নারী

    ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া?

    ঈদের আগের ক'দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? বা অতিরিক্ত গরম পড়বে? কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে যাত্রাপথে ঘরমুখো মানুষ ভোগান্তির মাঝে পড়বে।

বাংলাদেশ

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

অন্যান্য খবর

সর্বাধিক পঠিত

অন্যান্য ভাষায় সংবাদ দেখুন