আপনার ব্যবহৃত প্লাগ-ইনগুলি পরীক্ষা করুন

আপনার Firefox এ ভিডিও, অ্যানিমেশন এবং গেমকে প্লাগইন ক্ষমতা যোগায়। তাদের অবস্থার উপর নজর রাখুন এবং তাদেরকে আপডেট করে রাখুন।

সব সুপারিশকৃত আপডেটগুলি করার পর আপনার Firefox কে পুনরায় চালু করার বিষয়ে নিশ্চিত হন।

সাধারন প্লাগ-ইন প্রশ্নসমূহ

সাহায্য প্রয়োজন? Mozilla Support এ আসুন।

প্লাগ-ইন কী?

  • প্লাগইন হল সেই সমস্ত সফটওয়্যার যেগুলি ব্রাউজারে ভিডিও, অ্যানিমেশন এবং গেমকে ক্ষমতা যোগায়।
  • তাদের কে Firefox এর বহির্ভূত কোম্পানিগুলি যেমন Adobe Systems এবং Apple তৈরি করে।

প্লাগ-ইনগুলি আপডেট করার প্রয়োজন কেন দেখা দেয়?

  • পুরনো প্লাগ-ইনগুলি ম্যালওয়্যার, ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তা হুমকি আক্রমণের জন্য আপনার ঝুঁকি বাড়াতে পারে। তারা ব্যাঘাত দিয়েও নেতিবাচকভাবে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা প্রভাবিত হতে পারে।
  • আপডেট করা হয়েছে এমন প্লাগইন আপনার ব্রাউজারকে সহজে এবং নিরাপদে রাখার কাজ করে।
  • প্লাগইনগুলি সবসময় স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না তাই আপনার কাজ এটাকে সময় অনুযায়ী আপডেট করা।

Firefox কীভাবে আমায় সাহায্যে করবে?

ভবিষ্যতে, Firefox আপনার জন্য প্লাগিন আপডেট করবে। তখন পর্যন্ত, আপনি নিয়মিত এই পেজ চেক করুন এবং আপনার প্লাগইন আপডেট করে আপনার Firefox কে নিরাপদ রাখুন।

আমি যা প্লাগিন আমার Firefox-এ ইনস্টল করেছি তা কিভাবে দেখব?

আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্লাগিন শনাক্ত করেছি। সব প্লাগ-ইন যেগুলি আপনি Firefox এ ইনস্টল করেছেন তা দেখার জন্য, আপনার ডেস্কটপ ব্রাউজারে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. মেনু খুলুন।
  2. অতিরিক্ত সামগ্রী নির্বাচন করুন।
  3. প্লাগ-ইন শীর্ষক ট্যাবটি ক্লিক করুন।

প্লাগ-ইনগুলি কীভাবে নিষ্ক্রিয় করা যাবে?

Firefox এ ডেস্কটপের জন্য:

  1. মেনু খুলুন।
  2. অতিরিক্ত সামগ্রী নির্বাচন করুন।
  3. প্লাগ-ইন শীর্ষক ট্যাবটি ক্লিক করুন।
  4. আপনি যে প্লাগ-ইন অচলিত করতে চান তার পরের ড্রপ ডাউনে চেক করুন।
  5. উপলব্ধ পছন্দ থেকে "কখনও সক্রিয় করবেন না" নির্বাচন করুন।

সতর্কতা: একটি প্লাগ-ইন অক্ষম করার মানে হল যে আপনি আর নির্দিষ্ট কিছু কাজ করতে সক্ষম হবেন না। উদাহরণস্বরূপ, যদি আপনি Flash অক্ষম করেন, আপনি কিছু স্ট্রিমিং ভিডিও ওয়েবসাইটের ভিডিও দেখতে সক্ষম হবেন না।

উপরে ফিরে যান