আপনার প্লাগ ইনগুলো চেক করুন

প্লাফ-ইন আপনার Firefox এ ভিডিও, অ্যানিমেশন এবং গেমকে শক্তিশালী করে। তাই এদের অবস্থা এবং হালনাগাদের দিকে নজর দিন।

সুপারিশকৃত সকল হালনাগাদ সম্পন্ন করার পরে অবশ্যই আপনার Firefox বন্ধ করে পুনরায় চালু করুন।

প্লাগইন সম্পর্কিত সাধারণ প্রশ্ন

সাহায্য প্রয়োজন? Mozilla Support দেখুন।

প্লাগইন কি?

  • প্লাগইন একধরনের সফটওয়্যার যা আপনার ব্রাউজারে ভিডিও, অ্যানিমেশন ও গেম চলতে আরও শক্তি যোগায়।
  • Firefox এর বাইরে Adobe Systems এবং Apple এর মত কম্পানী এদের তৈরি করে।

কেন আমার প্লাগইন হালনাগাদ করা উচিত?

  • পুরাতন প্লাগইন ম্যালওয়ার, ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তা আক্রমণের ঝুঁকি বাড়ায়। এরা আপনার ব্রাউজিং অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাবও ফেলতে পারে।
  • প্লাগইন হালনাগাদ আপনার ব্রাউজারকে নিরবিচ্ছিন্ন এবং নিরাপদে কর্মক্ষম রাখে।
  • প্লাগইন সবসময় স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয় না তাই সময়ে সময়ে তা আপনার উপর নির্ভর করে।

কিভাবে ফায়ারফক্স আমাকে সাহায্য করবে?

ভবিষতে, Firefox আপনার হয়ে প্লাগইন হালনাগাদ করবে। সে পর্যন্ত, Firefox কে নিরাপদে রাখতে নিয়মিত এই পাতাটি পরীক্ষা করুন এবং প্লাগইন হালনাগাদ করুন।

আমি কিভাবে জানবো আমার Firefox এ কোন কোন প্লাগইন ইন্সটল আছে?

আপনার প্লাগইনগুলো উপরে স্বয়ংক্রিয়ভাবে আমরা সনাক্ত করেছি। Firefox এ আপনার ইন্সটলকৃত সব প্লাগইন দেখতে, আপনার ডেস্কটপ ব্রাউজারে এই ধাপগুলো অনুসরণ:

  1. মেনু খুলুন।
  2. অ্যাড-অন নির্বাচন
  3. প্লাগিন ট্যাব ক্লিক করুন

প্লাগিন কিভাবে নিষ্ক্রিয় করবো?

ডেস্কটপের জন্য Firefox:

  1. মেনু খুলুন।
  2. অ্যাড-অন নির্বাচন
  3. প্লাগিন ট্যাব ক্লিক করুন
  4. প্লাগইন নিষ্ক্রিয় করতে ইচ্ছুক হলে পাশের ড্রপডাউনের উপর ক্লিক করুন।
  5. পছন্দের মধ্য থেকে "Never Activate" নির্বাচন করুন।

সতর্কতা: একটি প্লাগইন নিষ্ক্রিয় করলে আপনি অনেক কিছু করতে পারবেন না। উদাহরণস্বরূপ, আপনি যদি Flash নিষ্ক্রিয় করেন, তবে আপনি আর জনপ্রিয় স্ট্রিমিং ভিডিও সাইটে ভিডিও দেখতে পারবেন না।

শীর্ষে ফিরে যান