আজকের নির্বাচিত নিবন্ধ
|
নির্বাচিত নিবন্ধ
|
|---|
|
ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল একাধিক বিশালাকার সাম্রাজ্য। নানা ইতিহাস-প্রসিদ্ধ বাণিজ্যপথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন, ও শিখ — এই চার বিশ্বধর্মের উৎসভূমি ভারত। খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে জরথুষ্ট্রীয় ধর্ম (পারসি ধর্ম), ইহুদি ধর্ম, খ্রিষ্টধর্ম, ও ইসলাম এদেশে প্রবেশ করে ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। অতঃপর এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বর্তমানে ভারত ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট এক সংসদীয় সাধারণতন্ত্র। (বাকি অংশ পড়ুন...) |
|
ভালো নিবন্ধ
|
|
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক যিনি রিয়াজ নামেই বেশি পরিচিত হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একইসঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সাথে কাজ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি যথাক্রমে দুই দুয়ারী (২০০০), দারুচিনি দ্বীপ (২০০৭) এবং কি যাদু করিলা (২০০৮)। (বাকি অংশ পড়ুন...) |
|
অন্যান্য ভাষায় উইকিপিডিয়া
|
|
১ লক্ষেরও বেশি নিবন্ধসমৃদ্ধ
Deutsch · English · Español · Français · Italiano · Nederlands · 日本語 · Norsk bokmål · Polski · Português · Русский · Suomi · Svenska · 中文 ৫০ হাজারেরও বেশি নিবন্ধসমৃদ্ধ
Bahasa Indonesia · Dansk · Català · Česky · Esperanto · עברית · Magyar · Română · Slovenčina · Türkçe · Українська ভারতীয় উপমহাদেশের অন্যান্য ভাষায়
संस्कृत · पालि · ಕನ್ನಡ · தமிழ் · ગુજરાતી · मराठी · कॉशुर/کٲشُر · सिन्धी/سنڌي · മലയാളം · తెలుగు · हिन्दी · বিষ্ণুপ্রিয়া মণিপুরী · ଓଡ଼ିଆ · অসমীয়া · नेपाली · भोजपुरी · ਪੰਜਾਬੀ · اردو |
আপনি জানেন কি...
- ...প্লেবয় বানির পোষাক হচ্ছে যুক্তরাষ্ট্রে পেটেন্টভুক্ত করা প্রথম সার্ভিস ইউনিফর্ম?
- ... কলকাতার হকারদের প্রতি বছর ২৬৫ কোটি টাকা বিভিন্ন সংস্থাকে ঘুষ দিতে হয়, যা তাঁদের ব্যবসার মাত্র তিন শতাংশ?
- ...১৫৫৯ সালে সংঘটিত এক প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের সৃষ্টি?
- ...গ্রিসের জাকিনথোস মেরিন পার্ক হচ্ছে ভূমধ্যসাগরের সামুদ্রিক কচ্ছপ রক্ষায় নির্মিত প্রথম জাতীয় সংরক্ষণকেন্দ্র?
- ...জার শাসনামলে রাশিয়ার সরকারি রাজস্বের প্রায় ৪০% আসতো শুধু ভদকা সংশ্লিষ্ট বাণিজ্য থেকে?